,

ইরানের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯ বিলিয়ন ডলার গায়েব

news-image

ইরানে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির বাজেট পরিকল্পনায় বিষয়ক পার্লামেন্টের সদস্য ইজ্জতুল্লাহ ইউসুফিয়ান মোল্লা।

মোল্লা ইজ্জতুল্লাহ ‘তাসনিম’ পত্রিকাকে জানান, আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য বাজেটে ১১ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখন আছে ২.৫ বিলিয়ন ডলার মাত্র। তিনি বলেন, আমি জানি না বাকি ৯ বিলিয়ন ডলারের কী পরিণতি হয়েছে।

মোল্লা ইজ্জতুল্লাহ জানান, এ অর্থ সরকার কর্তৃক অর্থায়ন করা হয়েছিল। যা কেন্দ্রীয় ব্যাংক আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য ব্যবসায়িদেরকে দেয়ার জন্য নির্ধারণ করে রেখেছিল। যেখানে প্রতি ডলারের বিনিময়ে ৪৩ হাজার ইরানী রিয়াল ধরা হয়েছে।

মোল্লা ইজ্জতুল্লাহ আরও জানান, দূর্নীতি দমনের ক্ষেত্রে স্বচ্ছতা জরুরী। এর অর্থ হলো গায়েবকৃত অর্থের পরিণতি না জানার কোন কারণ নেই।  এরআগে তেহরানের এর্ট্যােনি জেনারেল ৫৩ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে। যারা সরকার কৃর্তক নির্ধারিত মূল্যে ডলার ক্রয় করেএবং উন্মুক্ত বাজার অনুযায়ী পণ্য বিক্রি করে।

উল্লেখ্য, ইরানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য চূড়ান্ত পর্যায়ে ঠেকেছে। প্রতি ডলার প্রতি এক লাখ ৫ রিয়ালে পৌছেছে। এছাড়া মার্কিন অবরোধের কারণে অর্থনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে। সূত্র : আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর