,

ড. শহিদুল আলমের মুক্তি চেয়ে নোয়াম চমস্কিসহ বিশ্ববরেণ্য ২৫ বুদ্ধিজীবীর বিবৃতি

news-image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী চিত্রগ্রাহক শহিদুল আলমের গ্রেফতারে উদ্বিগ্ন পুরো বিশ্বের সচেতন বুদ্ধিজীবী মহল। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের হাতে চলতি সপ্তাহে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারকৃত শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দেবার আহ্বান জানান তারা। শুক্রবার বর্তমান বিশ্বের অন্যতম প্রধান প্রতিবাদি সম্মানিত ভাষাবিদ, সাহিত্যিক, অধ্যাপক এবং নোবেল পুরস্কার বিজয়ী বুদ্ধিজীবী নোয়াম চমস্কি শহিদুল আলমের মুক্তি চেয়ে এক লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন। সেখানে চমস্কি ছাড়াও ভারতের প্রথিতযশা মানবাধিকার কর্মী ও বুকার পুরস্কার বিজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়, কানাডীয় লেখিকা নাওমি ক্লেইন এবং ভারতীয় বুদ্ধিজীবী বিজয় প্রসাদও স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়, কোন ঘটনা নথিবদ্ধ করা এবং সমালোচনা করার অধিকার প্রতিটি মানুষের রয়েছে। যে রাষ্ট্র তার নাগরিকের বাক স্বাধীনতা খর্ব করে, এবং যা হচ্ছে তা নথিবদ্ধ করতে বাঁধা দেয়, সেই রাষ্ট্র তার নাগরিকের মৌলিক অধিকার খর্ব করছে।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা সকলেই তার স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন, আমরা জানি তাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে। তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও চিত্রগ্রাহক। এমনকি তিনি তার কাজের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট থেকে ২০১৪ সালে একুশে পদক পেয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের সরকার যারা তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে, তাদের কাছেই আমরা তার মুক্তির আহ্বান জানাই। আমাদের দাবী, অবিলম্বে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাহার করে তাকে তার পেশায় ফিরে যাবার সুযোগ করে দেয়া উচিৎ। ওয়ার্ল্ড নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর