,

মাটি খুঁড়তেই বের হয়ে এল দানবীয় পা!

news-image

সবার চোখের আড়ালে মাটির নীচেই বেড়ে উঠেছিল এই ‘দানবীয় পা’। মাটি থেকে সেটাকে তোলার পর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল কৃষক দম্পতির! রীতিমতো মানুষের পা! পাঁচটি আঙুলও আছে এতে। দক্ষিণ ব্রাজিলের সান্তা কান্তারিনা প্রদেশের মেলেইরো শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিরর। তাহলে ঘটনাটি ঠিক কী?

মারলি এবং পাউলো চিকুইনেল নামের এই কৃষক দম্পতি তাঁদের আলু ক্ষেত থেকেই উদ্ধার করেছেন ৮ কেজি ওজনের এই ‘পা’। এটি কোনো অজানা প্রাণীর জীবাশ্ম নয়, এই ‘পা’ আসলে একটি অস্বাভাবিক আলু। পাঁচটি আঙুল, পায়ের পাতা, এবং গোড়ালি সমেত পুরোপুরি একটি মানুষের পা। তার গায়ে শিকড় এমনভাবে ছড়িয়ে রয়েছে সেগুলোকে মানুষের পায়ের লোমের মতোই লাগছে!

চিকুইনেল দম্পতি নিজেদের জন্যই কৃষিকাজ করেন। বাড়ির পিছনেই তাঁদের খামার। সেখানেই জন্মেছে এই বিচিত্র আলু। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মরালি বলেছেন, তাদের কৃষিজীবনের অভিজ্ঞাতায় এই ঘটনা নজিরবিহীন। এই আলুটিকে তারা খাওয়ার বদলে প্রদর্শনীতে রাখতেই বেশি আগ্রহী। সেই সঙ্গে তিনি একথাও স্বীকার করেছেন যে, আলুটিকে মাটি খুঁড়ে তোলার পরে তারা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর