,

ভারত ছাড়লেন সালমান খান!

news-image

ভারত ছেড়ে মালটায় পাড়ি জমালেন বলিউড অভিনেতা সালমান খান। তবে সালমানের ভারত ছাড়াটা তার আগামী সিনেমা ‘ভারত’ থেকে নয়।

আপাতত মা সালমা খানকে সঙ্গে নিয়ে দেশ ছাড়ছেন তিনি। আর সেটি কাজের প্রয়োজনেই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী সিনেমা ‘ভারত’-এর বেশ কিছু শুটিং সেরে ফেলেছেন সালমান খান। এবার দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য ভারত ছেড়ে মালটা যাচ্ছেন তিনি।

সঙ্গে সফরসঙ্গী মা সালমা খান এবং বোন আলভিরা খান অগ্নিহোত্রী। বোনজামাই ‘ভারত’-এর পরিচালক অতুল অগ্নিহোত্রী তো সঙ্গে থাকছেনই।

আজ সকাল ৯টার দিকে মুম্বাই বিমানবন্দরে সালমান খান, আলভিরা খান, সালমা খান এবং অতুল অগ্নিহোত্রীকে একসঙ্গে দেখা যায়। এ সময় পাপারাজ্জিদের তোলা ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়ে।

এদিকে ‘ভারত’-এ সালমান খানের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার জায়গায় দেখা যাবে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। বিয়ের কারণ দেখিয়ে প্রিয়াংকা সরে গেলেও পরে জানা যায় ভিন্ন কথা।

এ সিনেমার জন্য প্রিয়াংকা চোপড়া ১২ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাকে ৬.৫ কোটির চেক দিলে শেষ পর্যন্ত এ সিনেমা থেকে প্রিয়াংকা সরে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর