,

সবচেয়ে গরিব মন্ত্রী তিনি!

news-image

পাড়ার চায়ের দোকানে কখনো কোনো মন্ত্রীকে চা খেতে দেখেছেন? অথবা মন্ত্রীদের কোনো একজন আত্মীয়স্বজন কেউ কি দেখেছেন, যে তিনি গরিব? আমার চোখে দেখা, মন্ত্রীর বাড়ির চাকরকেও লোকে খাতির করে!

ভাবছেন এসব কেন বলছি! তবে শুনুন, আজ আপনাদের সবচেয়ে গরিব একজন মন্ত্রীর গল্প শোনাবো। হয়তো মনে প্রশ্ন জাগছে, একটা দেশের মন্ত্রী আবার গরিব হয় কেমনে? অবিশ্বাস্যকর হলেও এটাই সত্যি।

ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর এক জরিপে দেখা গেছে, ভারতের মোট ৩১টি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায়। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। ভারতের জিনিউজ পত্রিকার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এডিআরের তথ্যে জানানো হয়েছে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি রুপি। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ ৩০ লাখ রুপি।

এছাড়া দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তার সম্পদের পরিমাণ ১২৯ কোটি রুপি। ৪৮ কোটি রুপি সম্পদের মালিক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমেরন্দর সিং রয়েছে ধনীর দিক থেকে তৃতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর