,

পুলিশের চাকরির আড়ালে ভয়ংকর মানবপাচার, ফেঁসে গেলেন কনস্টেবল মল্লিক

news-image

১৬ লাখ ৫০ হাজার টাকা চুক্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছোট ছেলে মিনহাজুল আবেদিনকে কানাডার টরেন্ট শহরে চাকরি দেওয়ার কথা বলে মিনহাজের বড় ভাই মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ২০১৪ সালের ২৬ নভেম্বর ৮ লাখ ৬০ হাজার টাকা নেন পুলিশ সদস্য মালেক ও তাঁর ভাই খালেক মল্লিক। এর কিছুদিন পর মিনহাজকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কলকাতা বিমানের মাধ্যমে কানাডায় পাঠাবে বলে জানায়। কিন্তু মিনহাজকে বিমানবন্দরে না নিয়ে ভারতের একটি গোপন স্থানে আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় তারা।

এরপর মৃত্যুর ভয় দেখিয়ে ইন্টারনেটে মোবাইল ফোনের ভিডিও কলের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যরা তাঁর ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে ‘আপনার ভাই কানাডায় পৌছে গেছে এবং ভালো চাকরি করছে। পাওনা টাকাগুলো পরিশোধ করে দিন’। ফলে মুস্তাফিজ বাকি ৭ লাখ ৯০ হাজার টাকা আটক পুলিশ সদস্য মালেক মল্লিক ও তার ভাই খালেক মল্লিককে এস এ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন।

প্রায় ৩ মাস পর অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে মিনহাজুল তাঁর বড় ভাইকে ফোন করেন। অপরপ্রাপ্ত থেকে বলা হয়, ‘ভাই আমাকে বাঁচাও, আমি ভারতে জিম্মি আছি, আমাকে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন চালাচ্ছে, প্রতারক চক্র আমার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।’ পরে তাঁর বড় ভাই মোস্তাফিজুর রহমান বিভিন্নভাবে তাঁদের কাছে তিন লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে ভাইকে উদ্ধার করেন।

এরপর পুরো বিষয়টি নিয়ে পাবনার পুলিশ সুপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার, পুলিশ সদর দপ্তরে গিয়ে অভিযোগ করলে তাদের পরামর্শক্রমে পাবনার আদালতে মানবপাচার আইনে মামলা করা হয়। এই মামলার অপর আসামি আব্দুল খালেক মল্লিক পলাতক রয়েছেন।

বিদেশে আদম পাচারকারী দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মালেক মল্লিক নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. রেজাউল করিম তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সদস্য মালেক মল্লিকের বাড়ি পাবনার আমিনপুর থানাধীন দুর্গাপুর দক্ষিণচর গ্রামে। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। তাঁর ব্যাচ নম্বর ১১০৪৯।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর