,

আড়াইশ’ বছরেরও অধিক বয়সী যে গাছের একটি ডালও ভয়ে ভাঙ্গেনা কেউ!

news-image

বাংলাদেশের যে কয়েকটি ঐতিয্যবাহী ও সুপ্রাচীন স্থান রয়েছে তার মধ্যে ঐতিহাসিক শোলাকিয়ার মাঠ অন্যতম।১৭৫০ সালে এ মাঠের গোড়াপত্তন হয়। শোলাকিয়া মাঠের নাম শোনেনি বাংলাদেশে এরকম মানুষ পাওয়া যায় না সচরাচর।

শোলাকিয়া মাঠ প্রায় সাত একর জমির উপর অবস্থিত আর এতে কালের সাক্ষী হয়ে রয়েছে একটি প্রাচীন (২৬০ বছরের অধিক বয়সী) ঐতিয্যবাহী একটি বৃক্ষ। যার অবস্থান মাঠের মূল গেইট সংলগ্ন দক্ষিন-পশ্চিম প্রান্তে। স্থানীয় লোকজনের মতে, এ রেইনট্রি গাছটির বয়স ও শোলাকিয়ার মাঠের বয়স প্রায় সমান।

ঐতিয্যবাহী এ গাছটির নিচে ঈদ-ঊল-ফিতরের নামাজপড়ার জন্য বয়োজোষ্ঠ মুসুল্লিরা ঈদের দিন ভোর বেলায় চলে আসেন। এছাড়াও দূর দূরান্ত থেকে এক নজর এ গাছটি দেখার জন্য প্রতিনিয়ত ছুটে আসেন লোকজন।

জনশ্রুতি রয়েছে স্থানীয় মানুষজনের মাঝে, এ গাছের ডাল কেউ যদি ভাঙ্গে তবে সে ভীষনভাবে অসুস্থ হয়ে পড়ে নতুবা কোন না কোনক্ষতির সম্মুখীন হয়। এলাকাবাসীর কেউ এ গাছের ডাল ভাঙ্গে না এবং কেউ যেন ডাল না ভাঙ্গে তার জন্য সর্বদাই বিরত রাখার চেষ্টা করে। এ গাছকে সবাই যথেষ্ট সমীহ করে। এ কারনেই গাছটি এভাবে কালের সাক্ষী হয়ে রয়েছে শতাব্দীর পর শতাব্দী। সেই সাথে বৃদ্ধি করে চলেছে ঐতিহাসিক শোলাকিয়া মাঠের সৌন্দর্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর