,

নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি ভিক্টর ও আমালিজা নাভসকে বৃহস্পতিবার নাগরিকত্ব দেয়া হয়েছে। ট্রাম্পের তৃতীয় স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। ২০০১ সালে তিনি যুক্তরাষ্ট্রে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে বিয়ে হয় তার। এর পরের বছর মেলানিয়া যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

মেলানিয়ার বাবা-মা দুজনের বয়স ৭০ এর কৌঠায়। মেয়ের মাধ্যমে পাওয়া গ্রিনকার্ডে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন তারা। তবে তাদের নাগরিকত্ব পাওয়ার ঘটনায় অভিভাসন নিয়ে ট্রাম্পের পুরনো বক্তব্য ফের সামনে এসেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসী সন্তানের মাধ্যমে তার পরিবারকে নাগরিকত্ব না দিয়ে মেধার ভিত্তিতে নাগরিকত্ব দেয়ার কথা বলেছিলেন।

২০১৭ সালের ২ নভেম্বর ট্রাম্প টুইট করেন, চেইন মাইগ্রেসন এখনই বন্ধ করতে হবে। কিছু মানুষ আসে এবং তাদের পুরো পরিবার সঙ্গে নিয়ে আসে যারা সত্যিকার অর্থেই ভয়াবহ হয়ে উঠতে পারে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর