,

ইরান থেকে গ্যাস আমদানি অব্যাহত রাখবে তুরস্ক

news-image

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি জ্বালানিমন্ত্রী ফাতিহ ডোনমেজ বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘ মেয়াদি যে গ্যাস চুক্তি রয়েছে তা অক্ষুণ্ণ থাকবে এবং গ্যাস আমদানি অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেছেন, তুরস্কের একটি প্রতিনিধিদল এখন আমেরিকা সফর করছে। তারা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। এ সফর থেকে একটি ভালো ফল আশা করছেন তিনি।
তুরস্কের জ্বালানি খাত আমদানি নির্ভর এবং প্রতিবেশী ইরান তুরস্কের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে। তুরস্কের প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্যাস চালিত। এ বাস্তবতার প্রতি ইঙ্গিত করে তুর্কি জ্বালানিমন্ত্রী বলেছেন, “আমরা আমাদের জনগণকে অন্ধকারে রাখতে পারি না।”

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে তিনি একতরফা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নও ক্ষুব্ধ। তুরস্ক বৈধভাবে কাজ করছে বলে তিনি জানান।

ইরানের রপ্তানি বাণিজ্য এবং অর্থনৈতিক ব্যবস্থায় আঘাত হানতে গত মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন পর্যায়ের নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু করেছে আমেরিকা। গত সোমবার জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে মার্কিন নয়া নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। আল-জাজিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর