,

রোনালদোকে পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন দেখছে জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তার ওপর ভর করেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খরা কাটানোর স্বপ্ন দেখেছেন জুভেন্টাস উইঙ্গার কোস্তা।

কয়েকদিন আগেই ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজের তারকা ফুটবলার। নতুন ক্লাব জুভেন্টাসে সপ্তাহে সাড়ে চার কোটি টাকা পেতে চলেছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছেদ করে এবার ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে রোনালদোকে।

স্বাভাবিকভাবেই রোনালদোকে দলে পেয়ে নতুন করে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে জুভেন্টাসের ফুটবলাররা। ইতালির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জুভেন্টাস উইঙ্গার কোস্তা বলেন, “আমি বিশ্বাস করি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর ক্ষমতা রোনালদোর রয়েছে। ও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। দলে সবাই ওকে স্বাগত জানিয়েছে। তবে রোনালদো ছাড়াও আমাদের দলে দিবালার মত ফুটবলারও রয়েছে।’

উল্লেখ্য, ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। রিয়ালের জার্সিতে ৯ বছরে ১৬টি ট্রফি জিতেছেন এই তারকা। করেছেন ৪৫১টি গোল। শুধু তাই নয়, স্প্যানিশ ক্লাবের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির রয়েছে তার ঝুলিতে। রোনালদোর পায়ে রিয়াল ঘরোয়া লি-লিগা জিতেছে দু’বার। ফুটবল দুনিয়ায় বর্ষসেরা পারফরমার হিসেবে রোনালদো ব্যালন ডি’ওর জিতেছেন পাঁচবার (২০০৮,২০১৩,২০১৪,২০১৬,২০১৭)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর