,

লইট্টা শুঁটকি দিয়ে কাঁচকলা ভুনা

news-image

লাইফস্টাইল ডেস্ক: লইট্টা শুটকির ভুনা খেতে অনেকেই পছন্দ করেন। তবে শুঁটকির প্রচলিত ও জনপ্রিয় এ পদটি ছাড়া ভিন্নভাবেও রান্না করা যায়। বাজারে এখন কাঁচকলা পাওয়া যাচ্ছে। লইট্টা শুটকির সাথে কাঁচকলা ভুনা আজকের রাতের খাবারে থাকতেই পারে। কে বলেছে ছুটির দিনের আগেরদিন রাতে শুধু মাংস খেতে হবে। আরটিভি অনলাইনের দেয়া ফরমুলা দেখে রান্না করতে পারেন মজাদার এই রেসিপিটি।

যা লাগবে
লইট্টা শুঁটকি ৫০ গ্রাম, কাঁচকলা দুটি, পেঁয়াজকুচি দুই টেবিল চামচ, রসুন কুচি এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, জিরা বাটা এক চা-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ২-৩টি, শুকনা মরিচ দুটি, আস্ত জিরা এক চিমটি, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।

যেভাবে রান্না করবেন
শুঁটটি মাছ তাওয়ায় টেলে ভালো করে পরিষ্কার করে শিল-পাটায় থেঁতো করে নিতে হবে। কাঁচকলা ছোট ছোট করে কেটে লবণ ও হলুদগুঁড়া দিয়ে সেদ্ধ করে আধাভাঙা করে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে বাটা ও গুঁড়া মসলা দিয়ে একটু ভেজে শুঁটকি মাছ দিতে হবে। মাছ কষানো হলে কাঁচকলা দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। মাছ সেদ্ধ হলে অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে আস্ত জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ফোঁড়ন দিয়ে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন আপনার পছন্দের লইট্টা শুঁটকি দিয়ে কাঁচকলা ভুনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী