,

নতুন রূপে পাওলি

news-image

বিনোদন ডেস্ক: কলকাতার বাংলা ছবির পরিচিত মুখ পাওলি দাম। জনপ্রিয়তার পাশাপাশি খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য বারবার বিতর্কিত হয়েছেন।

বলিউডের দর্শকনন্দিত ‘হেট স্টোরি’ ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন এই অভিনেত্রী। তবে শরীর দেখানো নির্ভর ছবিতে কাজ করতে হয় তো ভালো লাগছিল না তার।

তাই নতুন রূপে ফিরতে চেয়েছেন পাওলি। অভিনয়ের সুযোগ আছে এমন কোনও চরিত্রই খুঁজছিলেন।
এবার মনের মতো চরিত্র নিয়েই বলিউডে ফিরছেন এই টালিউড নায়িকা। নতুন ছবিটি পরিচালনা করেছেন নীল মাধব পাণ্ডা।

‘হালকা’ নামে ছবির শুটিং হয়েছে বস্তিতে। এই প্রথম কোনও ছবিতে মায়ের চরিত্র করছেন পাওলি।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রথমে একটু দ্বিধাবোধ থাকলেও শুটিং শুরু হতেই তা কেটে যায়। এর ক্রেডিট নিজের মাকে দিয়েছেন পাওলি। মায়ের খুব কাছের তিনি। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই এ চরিত্র ফুটিয়ে তুলেছেন।

এরই মধ্যেই একাধিক আন্তর্জাতিক উৎসবে স্বীকৃতি পেয়েছে ছবিটি। মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ।
আলোচিত অভিনেত্রী পাওলির বাংলাদেশে প্রথম সিনেমা ‘মনের মানুষ’। এরপর ‘সত্তা’ নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।

২০০৪ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু পাওলির। কলকাতায় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল জীবন নিয়ে খেলা, তিথির অতিথি, সোনার হরিণ-এ অভিনয় করেন।

২০০৯ সালে ‘কালবেলা’ ছবিতে অভিনয় করেন। ২০১১ সালে তার অভিনীত ‘ছত্রাক’ ছবিটি বিদেশের মাটিতে বেশ প্রশংসিত হয়। তবে কলকাতায় অশ্লীল ছবি হিসেবেই এটি পরিচিতি পায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর