,

কলকাতায় প্রথম ৩০ মিলিয়ন, ভায়া শাকিব খান (ভিডিও)

news-image

ঢাকাই সিনেমায় তাকে একাই একশ বলা হয়। তার নামেই সিনেমা সুপারহিট হয়। প্রেক্ষাগৃহে নামে দর্শকের ঢল। প্রযোজকের মুখে ফোটে হাসি আর নতুন প্রজন্ম দেখে নতুন উচ্চতায় যাওয়ার স্বপ্ন।

হ্যাঁ বলছি সুপারস্টার শাকিব খানের কথা। যার হাত ধরে গত এক যুগের বেশি সময় ঢাকাই সিনেমা টিকে আছে। এই ইন্ডাস্ট্রিতে অনেক অর্জন এসেছে তার মাধ্যমে। শাকিব অভিনীত ছবির গানই প্রথম এক কোটি, দুই কোটি এমনকি তিন কোটির ক্লাবে প্রবেশ করে। শুধু তাই নয়, তার অভিনীত ছবিই সর্বপ্রথম অন্তর্জালে কোটি দর্শকের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে তার সাতটি ছবি কোটির ঘরে রয়েছে।

ঢাকাই ইন্ডাস্ট্রি শাসন করছেন তো গত এক যুগ ধরেই। তবে গত কয়েক বছর শাকিবের দাপট ছড়িয়ে পড়েছে ওপার বাংলাতেও। সেখানেও শাকিবের জনপ্রিয়তা এখন ঈর্ষণীয়। এরইমধ্যে তিনি কলকাতার হয়ে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। যেগুলো দর্শকপ্রিয়তা এবং ব্যবসায়িক দিক দিয়েও সফল হয়েছে। শাকিবের স্টাইলিশ লুক আর দক্ষ অভিনয় জয় করে নিয়েছে অগণিত দর্শকের মনে।

ওপার বাংলার অন্তর্জালে তো বলা চলে শাকিব খানের রাজত্ব চলছে। এরই মধ্যে কলকাতায় তার অভিনীত ছবির গান কোটি কোটি দর্শক উপভোগ করছে। যার একটি ছাড়িয়ে গেছে ৩০ মিলিয়ন দর্শকের মাইলফলক। কলকাতার সিনেমার কোনো গান এই প্রথম ৩ কোটির ঘরে প্রবেশ করেছে। আর সেটা ঢাকাই কিং শাকিব খানের হাত ধরে।

গানটির শিরোনাম ‘ষোলো আনা’। এটি মূলত জয়দীপ মুখার্জি পরিচালিত ‘নবাব’ সিনেমার গান। শাদাব হাশমি ও আকৃতি কাক্কারের গাওয়া এই গান লেখেন গৌতম সুস্মিত। বলিউড কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় গানে নজরকাড়া পারফর্ম করেন শাকিব খান ও শুভশ্রী।

‘ষোলো আনা’ গানটি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গত বছরের ৩১ মে। দেড় বছরের মধ্যেই এটি পৌঁছে গেছে ৩০ মিলিয়ন তথা ৩ কোটির ক্লাবে। ফলে যেকোনো বাংলা সিনেমার গানের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত ৩ কোটিতে প্রবেশ করলো এটি।

শুধু এসকে মুভিজের চ্যানেলেই নয়, ‘ষোলো আনা’ গানটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও আলাদাভাবে প্রকাশ করা হয়। এই চ্যানেলেও গানটি প্রায় ২ কোটি দর্শক উপভোগ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর