,

‘গাজায় ১৪০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ১৪০ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের এই বর্বরতার কারণে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা করছে ফিলিস্তিনি।

ইসরায়েল বাহিনী বৃহস্পতিবার সকালে বলেছে, তারা গাজা উপত্যকায় হামাসের ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে ১৫০টির বেশি রকেট ছোঁড়ার পর তারা পাল্টা হামলা চালিয়েছে। গাজা থেকে ছোঁড়া রকেটের মধ্যে ২৫টিকে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করেছে।

হামাস হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, মঙ্গলবার তাদের দুই যোদ্ধা ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় শহীদ হওয়ার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালায়।

হামাস বলছে, ইসরায়েলি হামলা বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ছিল এবং এখন তা পূর্ণ হয়েছে।

এদিকে, ইসরায়েলি হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলকে থামানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।-রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর