,

‘সন্তানরা যেন আমার মতই হয়’, আশা সানির

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে ৩ সন্তানকে নিয়ে সুখে ঘর, সংসার করছেন সানি লিওন। নিশা, নোয়া এবং এশার’কে ইতিমধ্যেই হাসিখুশিভাবে সংসার সামলাচ্ছেন সানি। প্রতিদিন শুটিং সামলে এবং তারপর ছেলে, মেয়েকে নিয়ম করে সময়ও দিচ্ছেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার।

কখনও সানি আবার কখনও ড্যানিয়েল সন্তানের কাছকাছি থাকার চেষ্টা করেন বলেও জানিয়েছেন সানি।

প্রাক্তন পর্নস্টারকে সানি বলেন, তিনি চান তার সন্তানরা যেন তার মতই কঠোর পরিশ্রমী হয়। শুধু তাই নয়, যেভাবে স্বামী ড্যানিয়েল ওয়েবার দিনরাত পরিশ্রম করেন, নিশা, নোয়া, এশার যেন তাকে দেখে কিছু শেখে। অর্থাৎ, ড্যানিয়েল এবং তার মতই যেন সন্তানরা পরিশ্রমী হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন সানি লিওন।

বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে এসে, বলিউডে পা দেন সানি লিওন। কখনও, ‘জিসম টু’ কখনও ‘রাগিনি এম এম এস টু’ আবার কখনও ‘এক পহেলি লীলা, আবার কখনও ‘কুচ কুচ লোচা হ্যায়’, ‘ওয়ান নাইট স্ট্যান্ডের’ মত সিনেমা করেছেন। আবার শাহরুখ খানের সিনেমা ‘রইস’-এও আইটেম নম্বর করতে দেখা গেছে সনি লিওনকে। তার আইটেম নম্বরের তালিকা থেকে বাদ পড়েনি সঞ্জয় দত্তের ‘ভূমি’-ও।

সবকিছু মিলিয়ে বলিউডে কম দিন ডেবিউ করলেও, তার ঝাঁঝ কিন্তু বি টাউনের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে শত কাজের মাঝেও সন্তানদের সময় দিতে কিন্তু কখনও ভুল হয় না সানি লিওনের। আর সেই কারণেই কখনও নিশাকে নিয়ে ডিজনিল্যান্ডে যাচ্ছেন সানি লিওন আবার কখনও নোয়া এবং এশারকে আনতে বিদেশে পাড়ি দিচ্ছেন সানি।

সবকিছু মিলিয়ে আদ্যপ্রান্ত ঘরোয়া সানি লিওন এখন চাইছেন, তার সন্তানরাও যাতে তাদের মতই কঠোর পরিশ্রমী হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর