,

আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

news-image

অনলাইন ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, নির্যাতিত সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তিরও ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৈঠক থেকে তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম জানান, এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এ ছাড়া ঈদুল আজহার আগে সাংবাদিকদের মহার্ঘ ভাতা ঘোষণারও প্রস্তুতি চলছে।

তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা না হয়, তা নিশ্চিত করা হবে।

বৈঠকে বিএফইউজে নেতারা তথ্যমন্ত্রীকে জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পেশাগত দায়িত্ব পালনের সময় ২৪ জন সাংবাদিক হামলার শিকার হন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের ওপর দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার সেই সময় শেষ হবে।

তথ্যমন্ত্রী বৈঠকে বলেন, সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। তাদের গ্রেফতারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

আলটিমেটাম অনুযায়ী দুর্বৃত্তদের গ্রেফতার করে সেই খবর সাংবাদিক নেতাদের দেওয়ার চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগও নিচ্ছেন। সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। এটা পরিকল্পিত চক্রান্ত।

বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর