,

সাকিবের এশিয়া কাপ মিসের পক্ষে নন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে ভুগছেন। অস্ত্রপচার করাতে হবে বাঁ-হাতি এই অলরাউন্ডারের। এখনই সার্জারি করালে এশিয়া কাপ মিস করবেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন চান, এশিয়া কাপের পর আঙুলের অস্ত্রপচার করাক সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে সাকিব জানান, দ্রুতই তিনি অস্ত্রপচার করে নিতে চান। কিন্তু অস্ত্রপচারের পর সুস্থ হয়ে ফিরতে তার ছয় সপ্তাহের মতো সময় লাগবে। আর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে পাঁচ সপ্তাহ পরে। তাই বিসিবি কর্তা চাননা, সাকিব এশিয়া কাপ মিস করুক।

তিনি বলেন, ‘সাকিব ওয়েস্ট ইন্ডিজে থাকতে আমাকে ফোনে জানিয়েছে তার আঙুলে অস্ত্রপচার করাতে হবে। দলের কোচও ফোন করে বলেন, সাকিবের অস্ত্রপচার দরকার। কারণ তিনি ব্যাট করার সময় হাতে ঠিকঠাক জোর পাচ্ছেন না। কিন্তু আমরা তাকে ছাড়া খেলার কথা চিন্তা করতে পারি না।’

বাংলাদেশের কোচ স্টিভ রোডসের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘কোচ চাচ্ছেন সাকিবের অপারেশনটা এশিয়া কাপের পরে হোক। আমরাও বলছি এশিয়া কাপের পর জিম্বাবুয়ে সিরিজের সময় সাকিবের অস্ত্রপচার করালে ভালো হবে। তাহলে জিম্বাবুয়ে সিরিজের জন্য আমরাও নতুন কিছু খেলোয়াড়ের কথা চিন্তা করতে পারবো।’

বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয় এশিয়া কাপের পর তার অস্ত্রপচারের জন্য পাঠালেই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এশিয়া কাপ আমাদের জন্য কঠিন একটা টুর্নামেন্ট হবে। আর আমরা যদি সাকিবের মতো একজন ক্রিকেটারকে না পায় তবে খারাপ করার সম্ভাবনা থাকে। আমি আজ (বৃহস্পতিবার) অথবা কাল তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর