,

বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশের মূল ভিত্তি: পলক

news-image

নাটোর প্রদিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কোন অপশক্তিকে ভয় পায় না। সুখি সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শই মূল ভিত্তি। যে ভিতের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশকে নিয়ে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু হয়েছে। সে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা কোন ষড়যন্ত্রকে ভয় পায় না। তারা সকল ষড়যন্ত্র কে পরাজিত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বন্যার্ত ১০০টি দুস্থ্য পরিবারের মাঝে নগদ তিন লক্ষ টাকা ও ১০০ বান্ডিল ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সুষান্ত কুমার বাহাতো এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমূখ।

এর আগে উপজেলা রিসোর্স সেন্টার উদ্বোধন ও উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। পরে তিনি সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর