,

অবাধ্য বাইকারদের ধমকে আইন শেখালেন ইলিয়াস কাঞ্চন (ভিডিওসহ)

news-image

‘আপনারা দেখেন, নিয়মশৃঙ্খলা রক্ষা করার জন্য এই যে ছেলেরা নামল রাস্তায়; এবার আপনার এই বাইকওয়ালাদের দেখেন। এরা পুরো রাস্তাটা বন্ধ করে দিয়ে বসে আছে। এই যে চেহারটা দেখান…..। দেখান চেহারা! এই মানুষগুলো উল্টোপথ দিয়ে এসে সব মানুষকে কষ্ট দিচ্ছে! রাস্তা বন্ধ করে রাখছে….। এরা আবার এই দেশের নিয়ম চায়!’

এরপরেই প্রচণ্ড ধমক! রাজধানীর কোনো একটা রাস্তায় অবাধ্য বাইকারদের নিয়ম মানতে বাধ্য করছিলেন জনপ্রিয় নায়ক এবং দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসা ইলিয়াস কাঞ্চন। এই খ্যাতিমান অভিনেতা তার প্রথম স্ত্রীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে ২৫ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তীব্র আন্দোলনে কেঁপে ওঠে সারা দেশ। বিশ্ব ইতিহাসে এটাই প্রথম কোনো কিশোর আন্দোলন। কিশোর-কিশোরীরা রাস্তায় নেমে লাইসেন্স চেক করে, ফিটনেস সার্টিফিকেট দেখে, গাড়িগুলোকে লাইন ধরে চলাচলে বাধ্য করে এমনকী রাজপথে ইমার্জেন্সি লেন পর্যন্ত তৈরি করেছিল তারা! ছেলে-মেয়েরা ঘরে ফেরার আগেই বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু করে পুলিশ।

এই ট্রাফিক সপ্তাহের মাঝেই চলছে চরম অনিয়ম। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লাইভ ভিডিওতে সেই অনিয়ম স্পষ্ট হয়ে উঠল। বলা বাহুল্য যে, রাজধানীসহ শহরগুলোর রাস্তায় সবচেয়ে বড় আতঙ্কের নাম বাইক। বাইকাররা নিজেদের বিমানের পাইলট ভাবে। তারা এমনভাবে বাইক চালায়, কোনো মানুষ তাতে চাপা পড়ল কিনা ভ্রুক্ষেপ থাকে না তাদের! আর ফুটপাতে বাইক চালানো তো ঢাকা শহরের নিত্যদিনের ঘটনা! এই মানুষগুলো কবে সচেতন হবে? আর কত প্রাণ ঝরে পড়ার পর?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর