,

রাজধানীর ১২ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

news-image

অনলাইন ডেস্ক : গ্যাসপাইপ লাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ১২ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রাজধানী ঢাকার তেজগাঁও ও ধানমন্ডি আওতাধীন ১২ এলাকার বাসাবাড়ি, অফিস, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শুক্রবার ফার্মগেটের ইন্দিরা রোড, তেজগাঁওয়ের রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, ধানমন্ডির শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রীট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, সায়েন্স ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড ও আশেপাশের এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজ শেষ হলে যথারীতি গ্যাস পাবেন গ্রাহকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর