,

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আলিধানি গ্রামে আজ সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দামের বাবা মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় সাদ্দাম হোসেন এ সাপের কাড়ের শিকার হন।

ঘটনার পরপরই অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়। এ সময় ক্রমাগত তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই মৃত্যু হয় সাদ্দাম হোসেনের।

মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্কার সুশান্ত কুমার বিশ্বাস জানান, সকালে সাপে কামড়ানো ওই রোগীকে হাসপাতালে আনা হয়। মাগুরা সদর হাসপাতালে সাপের কামড়ের পর্যাপ্ত এন্টিভেনাম থাকার পরও রোগীর পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে পৌছানোর আগেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর