,

অবশেষে সমাহিত হলেন সেই কলেজছাত্রী

news-image

বড়লেখায় ভণ্ড ওঝাদের তন্ত্রমন্ত্রে জীবন ফিরে পায়নি সাপের কামড়ে নিহত কলেজছাত্রী শিবানী রানী দাস (২৫)।অবশেষে ঝাড়ফুঁকের চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় রীতি অনুযায়ী সাপে কাটা শিবানীর লাশ বাড়ির পাশে সমাহিত করা হয়েছে। এতে এলাকায় গত চার দিনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে।

নিহত শিবানীর দাদা প্রনথ চন্দ্র দাস জানান, ‘ডাক্তার মৃত ঘোষণার পর ওঝারা ঝাড়ফুঁকে জীবিত করার আশ্বাস দেন। গত ৩ দিনেও তারা আমার নাতনির জ্ঞান ফেরাতে পারেনি।বুধবার বিকালে সর্বশেষ এক নারী ওঝা শিবানীকে নদীতে ভাসিয়ে দিতে বলেন। সৎকার করলে পরিবারের নানা ক্ষতির ভীতি দেখানোর কারণে দোটানায় ছিলেন।

তবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পরামর্শে বৃহস্পতিবার দুপুরে পারিবারিক শ্মশানঘাটে ধর্মীয় রীতি অনুসারে শিবানীর লাশ সমাহিত করেছি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার রুহুল আমিন বাহার জানান, সাপে কাটা মৃত নারীকে ওঝারা ঝাড়ফুঁকে জীবিত করতে তন্ত্রমন্ত্র চালাচ্ছে এ খবরে শিবানীর বাড়িতে গত ৩-৪ দিনে হাজার হাজার মানুষের ভিড় জমে।জনতার ভিড় সামলাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের রীতিমতো হিমসিম খেতে হয়েছে। অবশেষে মৃতদেহের সৎকার করায় এলাকায় উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর