,

আখখেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

news-image

শিবচর প্রতিনিধি : শরিয়তপুরের জাজিরা উপজেলায় অবস্থিত স্বামীর বাড়ি থেকে শিবচর উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন এক গৃহবধূ। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের আখখেতে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার দুপুরের ওই ঘটনায় জড়িত সন্দেহে শিবচরের ভদ্রাসন গ্রামের চুন্নু বেপারী (৫৫) নামের একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবা বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। পরে চুন্নু বেপারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে স্বামীর বাড়ি থেকে ওই দিনমজুরের স্ত্রী শিবচরে বাবার বাড়ি ফিরছিলেন। তিনি হেঁটে উপজেলার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তা ফাঁকা পেয়ে ওই গৃহবধূর মুখ চেপে ধরে আখখেতে নিয়ে ধর্ষণ করেন চুন্নু বেপারী। পরে তাকে সেখানে ফেলে পালিয়ে যান চুন্নু।

স্থানীয় লোকজন সেখান থেকে গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে চুন্নু বেপারীকে আটত করে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে ওই মামলায় চুন্নু বেপারীকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর