,

শুটিংকালে অন্তঃসত্ত্বা থেকেও বুঝতে দেননি যে বলিউড তারকারা

news-image

ছবির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু শুটিংয়ের সময় তা একেবারেই বুঝতে দেননি এই বলিউড অভিনেত্রী-পরিচালকরা। দেদার কাজ করেছেন তারা। ছবিগুলোও বক্স অফিসে সাড়া ফেলে ব্যবসায়িক সফল হয়েছে।

ফারাহ খান: ‘ওম শান্তি ওম’ ছবিটি যেমন নাচে-গানে ভরপুর, তেমন সুপারহিট। ছবিটির পরিচালক ফারাহ খান।ছিলেন কোরিওগ্রাফারও। ছবিটির শুটিংয়ের সময় ‘ট্রিপলেট’ সন্তান ধারণ করেছিলেন ফরহা।

কাজল: ‘উই আর ফ্যামিলি’ ছবির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন কাজল। ছবিটিতে দারুণ পারফরম্যান্স ছিল কাজলের।ছবির প্রচারেও নিয়মিত গিয়েছিলেন এ নায়িকা।

কারিনা কাপুর: ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন কারিনা। চুটিয়ে শুটিং করেছেন। ছবিটিও দর্শকমহলে ভালোই সাড়া ফেলে। বেবি বাম্প নিয়ে র‌্যাম্পেও হেঁটেছিলেন সাইফপত্নী। এরপর জন্ম নেয় তৈমুর।

জুহি চাওলা: ‘আমদানি আঠঠানি খরচা রুপাইয়া’ ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন জুহি। গোবিন্দর বিপরীতে তার এই ছবিটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। দ্বিতীয় সন্তান হওয়ার সময় ‘ঝঙ্কার বিটস’ ছবির শুটিং চলছিল। সেই সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জুহি।ছবিটি ব্যাপক প্রশংসা পায়।

হেমা মালিনী: ‘রাজিয়া সুলতান’ ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন হেমা। দিব্যি শুটিং চালিয়ে যান তিনি। তারপর মেয়ে এষার জন্ম হয়। ছবিটিতে হেমার অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছিল।

জয়া বচ্চন: ‘শোলে’ ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন জয়া। এরপরই প্রথম সন্তান শ্বেতার জন্ম হয়। শোলে ছবিতে জয়ার চরিত্র বিপুল সাড়া ফেলেছিল। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর