,

‘আমি অল্পেই খুশি’

news-image

অনলাইন ডেস্ক : অল্পতে খুশি হওয়াকেই সুখী হওয়ার মন্ত্র বলে ব্যাখ্যা করেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা।

ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার সুখী থাকার কারণ নিয়ে নায়িকা একথা বলেন।

সোনাক্ষী বলেন, আমি অল্পেই খুশি। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলেই খুশি থাকি। তবে কোনও দিন সমস্যা থেকে পালাই না। সমস্যা মিটিয়ে তবে নিশ্চিন্ত হই।

নিজের সাজগোজ প্রসঙ্গে এই তারকা বলেন, কানে দুল পরতেও আমার আলস্য লাগে। মা তো খুব চিৎকার করে। আমি স্কুললাইফ থেকেই টমবয়। স্কুল শুরু হওয়ার আগেই স্কুলের মাঠে পৌঁছে যেতাম আর ফুটবল খেলতাম। আর ইউনিফর্মের বারোটা বাজাতাম।

তিনি বলেন, বসে বসে খেলা দেখতে ভাল লাগে না আমার। খেলতে বেশি ভাল লাগে। আমার পছন্দের খেলা বাস্কেটবল আর ফুটবল। যাই হোক, আমি জানতাম অভিনয়ে আসার পরে ভাল দেখতে লাগাটা খুব জরুরি। তাই ব্যালান্স রাখি। ক্যামেরা অফ হয়ে গেলেই সাধারণ মেয়ের মতো থাকি।

দৈনন্দিন জীবনের চাপ থেকে নিজেকে দূরে রাখার প্রশ্নে সোনাক্ষী বলেন, স্কেচিং অ্যান্ড পেন্টিং করতে ভালো লাগে। কোনও কিছু গড়তে খুব পছন্দ করি। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেও মনে হয় না ঘুমাই। সোজা পেন্টিং রুমে চলে যাই। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, অ্যাবস্ট্রাক্ট… সবই আঁকি। বড় কালেকশন বাড়িতে আছে। সুযোগ করে এগজ়িবিশন নিশ্চয়ই করব।

আগামী কাজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সামনের বছর ‘কলঙ্ক’মুক্তি পাবে। ‘কলঙ্ক’-এর পরে ‘দবং থ্রি’র শুটিং শুরু হবে। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ছবিটার জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর