,

কারামুক্ত হাসনাত করিম

news-image

অবশেষে জামিনে ছাড়া পেলেন রাজধানীর গুলশানের হলি আর্টিসানে হামলায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রকৌশলী হাসনাত করিম।বৃহস্পতিবার বিকেলে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান বলে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

তিনি বলেন, হাসনাত করিমকে হলি আর্টিসান মামলায় অব্যাহতি দিয়ে আদালত থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, সেটি যাচাই-বাছাই করে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়েছে।এর আগে পুলিশি তদন্তে অপরাধের সঙ্গে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাতের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, বুধবার রাতেই আদালতের কাগজপত্র কারা অফিসে পৌঁছে। বৃহস্পতিবার কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৪টায় তাকে মুক্তি দেয়া হয়।কারাগার থেকে বের হয়ে দ্রুতগতিতে কারা ফটকের সামনের রাস্তা থেকে একটি কালো জিপ গাড়িতে উঠেন তিনি। তার স্বজনদের সঙ্গে গাড়িতে চড়ে কারা এলাকা ত্যাগ করেন তিনি।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে যখন জঙ্গিরা হামলা চালিয়েছিল, তখন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেখানে ছিলেন হাসনাত করিম। ওই ক্যাফেতে জঙ্গিরা ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করেছিল।ক্যাফেতে জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশের পর হাসনাতকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। ওই ভিডিওতে হাসনাত করিমকে জঙ্গিদের সঙ্গে আলাপ করতে দেখা যায়। তবে হাসনাতের স্ত্রী জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিলেন, জিম্মি অবস্থায় তাদের বিভিন্ন নির্দেশ মেনে কাজ করতে হয়েছিল।

ওই বছরের ৪ অগাস্ট গ্রেফতার হন হাসনাত করিম। বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।অবশেষে দুই বছর কারাগারে থাকার পর বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান সাবেক এই শিক্ষক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর