,

তোমার দরকারি জিনিস পেলে নিয়ে যাও

news-image

দেয়ালটির একপাশে লেখা, ‘তোমার যা প্রয়োজন নেই তা এখানে রেখে যাও।’ অন্যপাশে লেখা, ‘তোমার দরকারি জিনিস পেলে নিয়ে যাও।’ ‘মহানুভবতার দেয়াল’ জুড়ে শোভা পাচ্ছে পুরনো পোশাক থেকে শুরু করে নানা পণ্য।

চমৎকার, অভিনব ও মহৎ এই উদ্যোগ নেওয়া হয়েছে কিশোরগঞ্জের দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নেপথ্যের মানুষ বিদ্যালয়ের শিক্ষক নাজনীন মিষ্টি। শিক্ষার্থীরাও এই মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করে দারুণভাবে তৃপ্ত হচ্ছে। তাঁদের অপ্রয়োজনীয় জামা ও অন্যান্য জিনিসপত্র রাখছে ‘মহানুভবতার দেয়ালে’।

একজনের কাছে যা তুচ্ছ-অপ্রয়োজনীয়, অন্যজনের কাছে তা-ই হয়তো মূল্যবান। কেউ যেটা ময়লার ঝুঁড়িতে ফেলে আবর্জনা হিসেবে, সেটাই কারো কাছে হয়ে ওঠে কাঙ্ক্ষিত পণ্য! এমনটি যদি দেশের সব জায়গায়, সর্বক্ষেত্রে দেখা যেত!

এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তুনু। সেখানে উদ্যোক্তাদের শুভকামনা জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি অবাক হয়ে কিছুক্ষণ সেই মহানুভবতার দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকা শিশুদের হাসিমুখের ছবি দেখতে দেখতে কখন যেন মনে হল, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। অনেক শুভকামনা তোমাদের জন্য…।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর