,

ইয়েমেনে স্কুলবাসে ‘সৌদি’ বিমান হামলা, ১২ শিশু নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনের একটি স্কুল বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ১২জন শিশু নিহত হয়েছে। খবর আল-জাজিরার।

স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানানো হয়, ইয়েমেনে উত্তরের সাদা’য় দায়ান মার্কেটের সামনে বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাসে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যায় ১২জন শিশু। গুরুতর আহত হয় অনেকে। এদের প্রত্যেকের বয়স ১২ বছরের নিচে।

তবে অন্য একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সৌদি আরব এ হামলা চালিয়েছে। নিহতের সংখ্যা ২০জনের বেশি।

অন্যদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে ওই বাসে বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে দীর্ঘ দিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ লেগে আছে। তারই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে জানায় একাধিক সূত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর