,

বোনের সঙ্গে ভাইয়ের শেষ দেখা, অতঃপর লাশ!

news-image

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী আব্দুল মোনাফ (৫৫) এর লাশ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে স্থানীয়দের অভিমত।

বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের খাজুড়িয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোনাফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নেতোরা গ্রামের মৃত. আব্দুল হালিমের ছেলে। তিনদিন আগে চৌদ্দগ্রাম থেকে বোনের বাড়ি নাঙ্গলকোটে বেড়াতে এসেছিল।

জানা যায় দীর্ঘ ২ বছর ধরে মানসিক প্রতিবন্ধী আব্দুল মোনাফ তিন দিন আগে নাঙ্গলকোটে বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের সাথে দেখা করে চলে যায়। পরে তার লাশ বিলে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং নিহতের বোন রোকেয়া বেগম ভাইকে সনাক্ত করে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

নিহতের বোন রোকেয়া বেগম জানান, আমার ভাই বিগত ২ বছর ধরে মানসিক প্রতিবন্ধী। তিনদিন আগে আমার ভাই আমার বাড়িতে আসে। আমার বাড়িতে এসে কিছুক্ষণ বসে চলে যায়। পরে পার্শ্ববর্তী ইউনিয়নের বিল থেকে লাশ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হয় না। তার জিহ্বা বের হয়ে আছে। গলায় দাগ রয়েছে। হয়তো তাকে শ্বাসরোধে হত্যা করে বিলে ফেলা হয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর