,

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করল ভাসুর! এরপর…

news-image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাইলগাছ গ্রামে সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাসুরের (স্বামীর বড় ভাই) বিরুদ্ধে।জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ভাসুর কাশেম মিয়ার বয়স ৫০ বছর। কাশেম সাইলগাছ গ্রামের হাজী মগল মিয়ার ছেলে।

স্বামী দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরব প্রবাসী। এদিকে, স্ত্রী দুই ছেলে সন্তান নিয়ে বাড়িতে বসবাস করছেন। ভালোই দিন কাটছিল তাদের। কিন্তু, সোমবার (৬ আগস্ট) মধ্যরাতে যা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক।

ভুক্তভোগী ধর্ষিতা নারী মামলায় উল্লেখ করেন, ১০ বছর ধরে তার স্বামী সৌদি আরব থাকেন। তার দুটি পুত্র সন্তান রয়েছে। ৬ আগস্ট রাত ১টার সময় ভাসুর কাশেম মিয়া তার ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে ভাসুর কাশেম আলী। এ সময় তার সন্তানরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে কাশেমকে আটক করে।

পরে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই আলামিনের নেতৃত্বে একদল পুলিশ রাতেই কাশেম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এর পরদিন মঙ্গলবার (৭ আগস্ট) সকালে ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে। ওইদিন বিকেলে কাশেমকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

স্থানীয়রা অবশ্য এ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন কিন্তু নির্যাতিতা এলাকাবাসীর কথা অমান্য করে থানায় মামলা করে।মামলার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষককে কারগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর