,

ফের গায়িকাকে গুলি করে হত্যা!

news-image

বিনোদন ডেস্ক: গুলি করে খুন করা হল জনপ্রিয় পাকিস্তানি গায়িকা তথা অভিনেত্রী রেশমাকে। এই ঘটনার পর থেকেই হুলুস্থুল শুরু হয়েছে গোটা পাকিস্তান জুড়ে। রেশমা খুনের পর থেকেই অভিযুক্তকে পাকড়াও করার জন্য শুরু হয়েছে জোর তল্লাসি।

রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের নওসেরা কালান এলাকার বাসিন্দা রেশমাকে আচমকাই গুলি করা হয়। পাকিস্তানি গায়িকা খুনে তার স্বামী জড়িত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। জানা যাচ্ছে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সম্প্রতি হাকিমাবাদে দাদার বাড়িতে থাকতেন রেশমা। কিন্তু, চতুর্থ স্ত্রী-কে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করেন সংশ্লিষ্ঠ ব্যক্তি। কিন্তু, রেশমা রাজি না হওয়াতেই আচমকা তাকে গুলি করা হয় বলে অনুমান।

জানা যায়, প্রকাশ্য দিনের আলোয় রেশমার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালানোর পর পরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। রেশমা খুনের পর থেকেই তার স্বামীর কোনও খোঁজ মিলছে না। এরপর থেকেই পুলিশ তার খোঁজ শুরু করে। এই ঘটনার পর পরই পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে এই প্রথম নয়, যখন খাইবার পাখতুনওয়া প্রদেশে খুন হলেন কোনও গায়িকা বা অভিনেত্রী। এর আগে গত ফেব্রুয়ারিতে গুলি করে খুন করা হয় অভিনেত্রীকে সুনবুলকে। শুধু তাই নয়, পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে গুলি করে খুন করা হয় ‘ইন্টারনেট সেনসেশন’ কান্দিল বালোচকেও। কান্দিলের খুন নিয়ে জোর শোরগোল শুরু হয়। কে বা কারা কান্দিলকে নির্মমভাবে খুন করেন, তা নিয়ে তল্লাসি শুরু হয়। পরে জানা যায়, পারিবারিক সম্মান রক্ষার জন্যই খুন করা হয়েছে কান্দিলকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর