,

ঈদ উপলক্ষে ১৬ আগস্ট বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

news-image

বিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন-ভাতা ও অবসরপ্রাপ্তদের অবসর-ভাতা আগামী ১৬ আগস্ট প্রদান করা হবে। অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০১৮ অনুযায়ী, আগামী ২২ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এ প্রেক্ষিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারি এবং সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারিদের বেতন-ভাতাদি আগামী ১৬ আগস্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই দিনে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের চলতি মাসের অবসর ভাতাও প্রদান করা হবে।

‘বাংলাদেশ ট্রেজারি রুলস’-এর এসআর ১১৩ (২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর