,

শাহজালাল বিমানবন্দর থেকে ৯০০ মোবাইল ফোন ‘হাওয়া’

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানিকৃত ৯০০ মোবাইল হ্যান্ডসেটের হদিস পাওয়া যাচ্ছে না। হংকং থেকে আমদানি করা এসব ফোনসেটগুলোর ‘হাওয়া’ হওয়ার ঘটনায় সোমবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। হ্যান্ডসেটগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ছিল এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ৫টি প্লেট (১ প্লেট ৯০০ মোবাইল থাকে) আমদানি করলেও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছে চারটি প্লেট আমদানি করা হয়েছে। তবে আমদানিকারক প্রতিষ্ঠান বলছে চুরি যাওয়া মোবাইল সেটের মধ্যে তিনটি হ্যান্ডসেট দেশে ব্যবহৃত হচ্ছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মোবাইল আমদানিকারক প্রতিষ্ঠানটি ৬ জুলাই হংকং থেকে ৫টি প্লেট স্যামস্যাং (মডেল-SM-J600GZBGBNG) মোবাইল আমদানি করে (ইনভয়েস নং- ৯০১২৫৩৬১৮৩)। দুইদিন পর ৮ জুলাই বাংলাদেশ বিমানের ই-ওয়াই ৯৮০৭ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তা বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে ম্যানওয়ার হাউস-২তে সংরক্ষিত ছিল।

১২ জুলাই আমদানিকারক প্রতিষ্ঠানের মনোনীত সিএন্ডএফ এজেন্ট মমতা ট্রেডিং কোম্পানি লি. ঢাকা কাস্টমসসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে মোবাইল হ্যান্ডসেট ছাড় করানোর জন্য গেলে সেখানে ৯শ’ মোবাইলের (১ প্লেট) হদিস মেলেনি। এসব মোবাইল হ্যান্ডসেটগুলো ৮ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে ম্যানওয়ার হাউস-২ থেকে চুরি হয়েছে।

দীর্ঘ একমাস পর গত ৬ আগস্ট মোবাইলগুলোর আইএমই নম্বর সংগ্রহ করে মামলা করা দায়ের করা হয়। মোবাইলগুলোর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন ফকির এ বিষয়ে জাগো নিউজকে বলেন, মামলা দায়ের করার পরই মোবাইলের হ্যান্ডসেটগুলোর আইএমই নম্বর পুলিশের বিশেষ শাখায় দেয়া হয়েছে। সেগুলো দেশের কোথাও ব্যবহৃত হচ্ছে নাকি খোঁজ নেয়া হচ্ছে।

তদন্তের জন্য বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে ম্যানওয়ার হাউস-২-এর কাছে বেশ গত কয়েকদিনের সিসিটিভির ফুটেজ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর