বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার ও দলগুলোর মধ্যে অনাস্থা তৈরির আশঙ্কায় বিশ্লেষকরা

news-image

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আর মাত্র দুই মাস। সংবিধান অনুযায়ী আগামী অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের অনিয়মের আশঙ্কা ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এমন দায়িত্বশীল পদে থেকে নির্বাচনকে ঘিরে আস্থার পরিবেশ তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। সাংবিধানিকভাবে সেই ক্ষমতা কমিশনারদের দেওয়া হয়েছে।

অক্টোবরের আগেই ৩শ সংসদীয় আসনভিত্তিক ভোটার তালিকার সিডি আকারে প্রস্তুতেরও কাজ চলছে। এমন সময় মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনা কে এম নুরুল হুদা বলেন, পাবলিক নির্বাচনের কথাকথিতভাবে যে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেবার সুযোগ আমরা নেই।

নির্বাচনের অল্প সময় আগে প্রধান নির্বাচন কমিশনারে এ মন্তব্যকে অকপটে সত্য স্বীকার হিসেবে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক। তার মতে, শতভাগ সুষ্ঠু ভোট নির্বাচন কমিশনের একার পক্ষে করা সম্ভব নয়।

জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, এখানে তিনি কোনো কূটনীতিকের আশ্রয় তিনি নিতে পারতেন। আমার ধারণা তিনি সচেতনভাবে তা পরিহার করেছেন। কি করা যাবে আর কি করা যাবে না সে বিষয়ে খুব বাস্তবিকভাবে একটা ধারণা দেবার চেষ্টা করেছেন।

নির্বাচনকে ঘিরে মানুষের মনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে এ মন্তব্য করে সমাজকর্মী বলেন, প্রধান নির্বাচন কমিশনার খুব বেশি অসত্য বলেননি। কিন্তু যা বলেছেন তা উদ্বেগের।

সমাজকর্মী আবুল মকসুদ বলেছেন, কি রকমের সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারের সাথে নির্বাচন কমিশনের সাথে কেমন সম্পর্ক থাকবে। সেই বিষয়গুলো যদি এখনি নির্ধারণ করা না যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনার যে কথাগুলো বলেছেন সেটাই হয় তো সত্য হবে।

সাবেক নির্বাচন কমিশনাররা বলছেন, সাধারনত নির্বাচনের আগে এমনই আঁচ করা হয়। নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই আইনের ব্যতয় ঘটতে পারে, তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সর্বময় ক্ষমতা কমিশনের হাতে রয়েছে।

সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন বলেছেন, তাদের জানতে হবে যে আমরা অসহায় নই। আইন আমাদের পক্ষে আছে, জনগণ আমাদের পক্ষে আছে। জনগণও সঠিক ও সুষ্ঠু নির্বাচন চায়। কেউ চায় না গন্ডগোল হোক, যারা চায় তারা জানে জয়ী হবে না তাই সহিংসতায় জড়ায়।

নির্বাচনের আগে কমিশনারদের কোনো মন্তব্য রাজনৈতিক দল ও ভোটারদের আস্থা যেন নষ্ট না করে সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।  সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন