,

উদ্দীপ্ত ট্রাফিক পুলিশ, শৃঙ্খলায় ফিরছে নগরী

news-image

নিউজ ডেস্ক: বেইলি রোডে উল্টো পথে আসা একটি বাইকের গতিরোধ করলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম। সঙ্গে সঙ্গে তাকে কমিশনারের হুমকি দিলেন বাইকার মুরাদ। নাছোড়বান্দা কনস্টেবল বললেন, হুমকি দিয়ে লাভ হবে না! এখন মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, মিডিয়া কোনো পরিচয়েই কাজ হবে না।

শেষ পর্যন্ত কাজ হলোও না। নিয়ে গেলেন এসআই কাজলের কাছে। মৃদুভাষী এসআই ভদ্রভাবে ওই বাইকারকে বুঝিয়ে ঝটপট মামলা দিলেন। যখন ডিজিটাল মেশিনে মামলা দেওয়ার কাজ চলছিলো তখনও নানাজনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছিলেন সেই বাইকার।

নিজেকে আলহাজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজার পরিচয় দেওয়া মুরাদ নামের সেই বাইকারের শেষরক্ষা না হওয়ায় হুঙ্কার দিয়ে বিদায় নিলেন।

কাকরাইল মোড়ে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান, কারো জন্যই ছাড় নয়। মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, মিডিয়া যেই হোক আইন ভাঙলেই মামলা। এমন নির্দেশনা রয়েছে, কোনো তদবিরে কাজ হবে না।

যানবাহনে ৮০ শতাংশ শৃঙ্খলা এসেছে। আর বিশ শতাংশের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এর আগে বাংলামোটর মোড়েও পুলিশের জিরো টলারেন্স লক্ষ্য করা গেছে। নগরীর বাইকাররা সবচেয়ে বেশি শৃঙ্খলা ভঙ্গ করেন, তারা কোনো সিগন্যাল মানতে চায় না। লালবাতি থাকলেও ডিগবাজি দিয়ে পার হতে চায়!

সকাল পৌনে ৯টায় কারওয়ান বাজারমুখী রোড বন্ধ করে ইস্কাটনে দিকের যানবাহন ছেড়ে দিলে শাহবাগমুখী কতগুলো বাইক হুট করে টান দেয়। অনেকটা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে কিছুটা জটও পাকায়। এভাবেই পার হতে বাইকাররা অভ্যস্থ। অন্য সময়ে হলে পার পেয়ে যেতো। কিন্তু এদিন রক্ষা হলো না। বক্সের পাশে দায়িত্বরত বেশ কয়েকজন পুলিশ সদস্য এসে তাদের পথ আগলে দাঁড়ালেন। সবাইকে মামলা দিয়ে তবেই ছাড়লেন।

বেশ অবাক হতে হলো কদম ফোয়ারা সিগন্যালে। সিগন্যালের প্রথমেই পুলিশ কর্তার গাড়ি আটকা দেখে। অন্যসময় হলে পুলিশ কর্তা কিন্তু ভেঁপু বাজিয়ে চলে যেতেন। নগরীতে যারা চলেন এমন চিত্রে বেশ অবাক। তারা মন্তব্য করেছেন পুলিশের মধ্যে মনে হয় পরিবর্তন এসেছে। এটা ধরে রাখা গেলে খুব কাজে আসবে।

ছাত্র আন্দোলনে স্থবিরতা কাটিয়ে সচল দেখা গেছে নগরী। সকাল থেকেই গণপরিবহন দেখা গেছে, স্কুল কলেজও খুলেছে যথারীতি। শঙ্কাও কেটে যাচ্ছে নগরবাসীর মন থেকে।বাংলানিউজ

https://youtu.be/Qne50pldb8s

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর