,

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালো শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বারবার বৃষ্টির হানা ম্যাচে ৩৯ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।

এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতির মারপ্যাঁচে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ৩০৮ রানের। ২ ওভারে ২১ রান তোলার পর আবারও বৃষ্টি শুরু হয়। ফলে দক্ষিণ আফ্রিকার জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১৯১ রান।

শেষ পর্যন্ত ২১ ওভারে ৯ উইকেটে ১৮৭ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে এখনো ৩-১ এ পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে অবশ্য ভালো সূচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হাশিম আমলা আর কুইন্টন ডি কক। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ইনিংস হাশিম আমলার। ২৩ বলে ৬ চারে ৪০ রান করেন তিনি।

জেপি ডুমিনি ২৩ বলে দুটি ছয় ও তিনটি চারের সাহায্যে করেন ৩৮ রান। প্রথম তিন ওয়ানডে জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতে খোলসবন্দি থাকলেও পরে ব্যাট হাতে তাণ্ডব দেখায়। ব্যাটসম্যানদের সবাই প্রায় রান পেয়েছেন। বাদ যাননি লোয়ার অর্ডারে দাসুন শানাকাও।

তিনিই সবচেয়ে বিধ্বংসী ইনিংসটা খেলেছেন। আট নম্বরে নেমে ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৫ রান করেন শানাকা। ৩২ বলে ৫১ রান করেন কুশল পেরেরা।

থিসারা পেরেরা করেন ৪৫ বলে হার না মানা ৫১। এছাড়া দুই ওপেনার উপুল থারাঙ্গা ৩৬ আর নিরোশান ডিকভেলা করেন ৩৪ রান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর