,

টিজারে বেপরোয়া রোশান, গ্ল্যামারাস ববি

news-image

বিনোদন প্রতিবেদক: আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে রোশান-ববি জুটির প্রথম চলচ্চিত্র ‘বেপরোয়া’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির গানের শুটিং চলছে কক্সবাজারে। গুছিয়ে আনা হচ্ছে বাকী সব কাজ। এরই মধ্যে প্রকাশ হলো ছবিটির প্রথম টিজার।

আজ বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় জাজের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ হয়। সেখানে দেখা গেছে জমজমাট এক গল্পের ছবি। অ্যাকশন, রোমান্স, কমেডি নিয়ে বিনোদনের ফুল প্যাকেজের আভাস দিলো ‘বেপরোয়া’র টিজার।

১ মিনিট ২৮ সেকেণ্ডের ভিডিওটিতে রোশান হাজির হয়েছেন রুবেল নামের এক তরুণ দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে। তাকে দেখা গেছে ধামাকা অ্যাকশনে শত্রুদের ঘায়েল করতে। আর ববি, গ্ল্যামার নিয়ে যেন এই ছবির তুরুপের তাস হয়েই দেখা দিলেন।

ওপার বাংলার রাজা চন্দ পরিচালিত ছবি ‘বেপরোয়া’। রোশান-ববি ছাড়া এতে আরও অভিনয় করেছেন রোশান ও ববি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেকার প্রমুখ।

ছবির শুটিং প্রায় শেষ। গানের কিছু দৃশ্য বাকি আছে। সেই শুটিং শেষ করতে কক্সবাজারে পড়ি দিয়েছে ছবির পুরো টিম। এখান থেকে শুটিং শেষে ‘বেপরোয়া’ টিম যাবে কলকাতা। সেখানেও আরেকটি গানের শুটিং হবে। তারপর আগামী সপ্তাহেই ছবিটি সম্পাদনা শেষে জমা পড়বে সেন্সর বোর্ডের টেবিলে।

https://youtu.be/faZW2adXcvI

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর