,

মুমিনুল ঝড়ে আইরিশদের বিপক্ষে বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৮৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এতে মাত্র ১৩৩ বলে ১৮২ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

জাতীয় দলের টেস্ট স্পেশালিস্ট খ্যাত এই তারকার দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল ২৭ চার ও তিনটি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি।

বুধবার ডাবলিনে টস জিতে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন মিজানুর রহমান ও জাকির হোসেন। দলীয় ৬ রানের মাথায় মিজান আউট হলে শুরুটা ভালো হয়নি সফরকারীদের।

ওয়ানডাউনে নেমে জাকিরকে নিয়ে ২১০ রানের বিশাল পার্টনারশিপ গড়ে বড় স্কোরের আভাস দেন। মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নেন পকেট ডায়নামো খ্যাত এই ব্যাটসম্যান।

এলবি’র ফাঁদে পড়ে জাকিরকে থামতে হয় ৭৯ রানে। এছাড়াও দলের ৩৮৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিতে বড় অবদান রাখেন মোহাম্মদ মিথুন। মাত্র ৫১ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অপরাজিত ছিলেন। তার সঙ্গে ২ বলে ২ রান করে ক্রিজে ছিলেন আফিফ হোসেন। এছাড়া সফরকারী ব্যাটসম্যান আল-আমিন ১৩ বলে ১৯ রান করেন।

পাহাড়সম রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই হোঁচট খায় আইরিশরা। ওপেনার জেমস শ্যাননকে মাঠ ছাড়তে বাধ্য করেন শরিফুল ইসলাম। আরেক ওপেনার জেমস ম্যাককলম ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ৩৬ বলে ৪৩ রানের ইনিংসের পর কাটা পড়েন ফজলে মাহমুদের বলে।

ফাস্টডাউনে নামা অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও স্ট্রুয়ার্ট থমসন দলকে টেনে নিয়ে যেতে থাকেন। ৪২ রান করা থমসনকে ফিরিয়ে ৭৭ রানের জুটি ভাঙেন খালেদ হাসান।

নয়া ব্যাটস ম্যান সিমি সিংকে নিয়ে এবার ৯৩ রানের জুটি গড়েন বালবির্নি। রান আউট হয়ে ফিরে যাবার আগে ১১১ বলে ১০৬ রানের ইনিংস খেলে যান।

মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ৫৩ রান করা সিমি ফিরলে স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে আর কেউ সুবিধা করতে পারেনি।

৪৬.১ ওভারে ৩০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ডের ‘এ’ দল। বাংলাদেশের হয়ে খালেদ ও ফজলে মাহমুদ ৩টি করে উইকেট তুলে নেন। দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ও সাইফুদ্দিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর