,

সালমানের কটাক্ষের জবাব দিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ে গত বুধবার সোনালি বসু পরিচালিত সিনেমা ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ এর শুটিং শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার সালমান খান তাকে নিয়ে কটাক্ষ করার ঠিক পরের দিনই শুটিং করে যেন তার জবাব দিলেন এই অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির সহশিল্পী, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বেশ কয়েকটা ছবি পোস্ট করে শুটিং শুরু হওয়ার খবরটা নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন ফারহান আখতার ও জ়ায়রা ওয়াসিম।

‘দিল ধড়কানে দো’এর পর আবারও ফারহানের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। হিসেব মতো মাত্র দিন কয়েকের ব্যবধানেই সালমানের সঙ্গে ‘ভারত’এর কাজে যোগ দেয়ার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু সেই সিনেমাটি ছেড়ে দিয়ে শিরোনামে চলে আসেন অভিনেত্রী।

এখন তিনি বাস্তবধর্মী সিনেমা ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’এর কাজ শুরু করায় প্রশ্ন উঠছে, তা হলে কি এই সিনেমার জন্যই সালমানের সঙ্গে সিনেমায় অভিনয় করলেন না প্রিয়াঙ্কা?

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, এই গল্পটা বলা খুব দরকারি। আয়েষা চৌধুরী আর তার বাবা-মায়ের এই জার্নির গল্পটা আমার কাছে সুপার স্পেশাল।

এদিকে ‘ভারত’সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর কেউ কেউ মনে করছিলেন প্রিয়াঙ্কা বুঝি বলিউড থেকে দূরে সরে যাচ্ছেন। এখন হলিউড নিয়েই ব্যস্ত। তারই যেন জবাব দিলেন প্রিয়াঙ্কা।

এছাড়া হলিউডে নতুন সিনেমাও শুরু করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। ক্রিস প্র্যাটের ‘কাউবয় নিনজা ভাইকিং’এর প্রস্তুতিও শুরু করেছেন এই তারকা।

অন্যদিকে প্রেমিক নিক জোনাসের সঙ্গে আগামী অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে। এখন প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর