,

স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে আপেলের আচার

news-image

নিউজ ডেস্ক।। আচার সাধারণত টক জাতীয় ফল দিয়েই তৈরি করা হয়। কিন্তু আপেলের আচারে তেমন একটা টক না থাকলেও এর অনেক পুষ্টি উপাদান থাকায় খুব গুরুত্ব রয়েছে। এটি দাঁতের হাড়কে যেমন শক্ত করে তেমনি রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের অসুখ থেকেও রক্ষা করে। এ কারণে চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে হলে প্রতিদিন অন্তত একটি করে আপেল খেতে হবে।

আর তাই স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে বাড়ির গৃহিণীরা খাবারের তালিকায় কমবেশি আপেল রাখেন, তৈরি করেন আপেলের জুস। এছাড়া জুসের পাশাপাশি আপেলের আচারও তৈরি করা যায়। তবে জেনে নেওয়া যাক আপেলের আচার তৈরির রেসিপি-

উপকরণ

১) আপেল তিনটি।

২) লাল মরিচ ছয় থেকে সাতটি।

৩) ভিনেগার তিন কাপ।

৪) চিনি এক কাপ বা স্বাদমতো।

৫) এলাচ তিনটি।

৬) দারুচিনি দুই টুকরা।

৭) তেজপাতা দুইটি।

৮) আদাকুচি এক টেবিল চামচ।

৯) লবণ স্বাদমতো।

প্রণালি : আপেল ভালো করে ধুয়ে-মুছে নিন। তারপর প্রতিটি আপেল আট টুকরা করে কেটে রাখুন। আচারে ঝাল চাইলে মরিচগুলো হালকা তেলে একটু ভেজে টুকরা করে রাখুন। এবার একটি পাত্রে (ভারী তলাযুক্ত পাত্র হলে ভালো হয়) আপেল, এলাচ, দারুচিনি, তেজপাতা, আদাকুচি ও লবণ পরিমাণমতো পানি দিয়ে কম আঁচে চুলায় দিন। উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। আপেল কিছুটা নরম হয়ে না ওঠা পর্যন্ত চুলায় রাখুন। নরম হয়ে উঠলে আপেলে ভিনেগার দিয়ে দিন এবং ৫-৬ মিনিট রান্না করুন। তারপর চিনি, মরিচের টুকরাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং মাঝারি আঁচে চুলায় রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন যেন নিচে লেগে না যায়। আচারের পানি শুকিয়ে ঘন হয়ে উঠলে চুলা বন্ধ করে দিন।

ঠাণ্ডা করে শুকনো বয়ামে উঠিয়ে নিন এবং পরিবেশন করুন খিচুড়ি, পোলাও বা বিরিয়ানির সঙ্গে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর