,

অনেক গুণের আতা ফল

news-image

স্বাস্থ্য ডেস্ক: খেতে সুস্বাদু আতা ফল পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। জেনে নিন আতা ফলের উপকারিতা।
আতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে রক্তে গ্লুকোজ লেভেল কমাতে এই ফল খেতে পারেন। আতা ফলে যে আঁশ থাকে, তা শরীরে চিনির মাত্রা কমায়।

হৃদরোগ প্রতিরোধ করে
আতা ফলে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে, যা হৃদরোগ প্রতিরোধ করে। এছাড়া এই ফলে ভিটামিন বি সিক্স থাকে, যা হোমোসিসটিন নামের যে অ্যামাইনো অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তা নিয়ন্ত্রণ করে।

ক্ষত সারায়
আতার বিচিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে, আতা ফলের বিচি ছোটখাট ক্ষত সারিয়ে তুলতে পারে। এই বিচিগুলো ত্বকের কোষ পুনরায় জন্মাতে ও ব্যথা সারাতে সাহায্য করে।

হজমে সহায়তা করে
আতা ফলে প্রচুর কপার ও আঁশ থাকে, যা হজমে সহায়তা করে ও বাওয়েল মুভমেন্ট ভালো রাখে। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে শুকনো আতা ফলের গুঁড়ো পানিতে মিশিয়ে খেলে ডায়ারিয়া প্রতিরোধ হয়।

ক্যানসার প্রতিরোধ করে
আতা ফলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা শরীরে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ধ্বংস করে দেয়।
ত্বক ও চুলের যত্নে
আতা ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এই ভিটামিন ত্বক ও চুলের জন্য বেশ উপকারী। আতা ফলের নরম অংশ ত্বক ও চুলে ব্যবহার করলে তা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

অ্যাজমা রোধ হয়
আতা ফলে ভিটামিন বি সিক্স থাকে প্রচুর, যা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা ও অ্যাজমা রোধ করে।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর