,

মামলার প্রেক্ষিতে যা বললেন বিপাশা

news-image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই ছবির ‘আইটেম কন্যা’ খ্যাত অভিনেত্রী বিপাশা কবির। নায়িকা হিসেবেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। হঠাৎ করেই বিপাশার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন পরিচালক দেলোয়ার হোসেন।

লিখিতভাবে এই পরিচালক জানান, এম এম ইন্টারন্যাশনালের ব্যানারে ‘র‌্যাব ভার্সেস টপ টেরর’ ও ‘লেডি টারজান’ শিরোনামের দুটি ছবিতে অভিনয়ের জন্য গত ১৭ জানুয়ারি বিপাশা কবির চুক্তিবদ্ধ হন।
কিন্তু শুটিংয়ের দুদিন আগে বিপাশা তার বয়ফ্রেন্ডকে ছবিতে নেয়ার জন্য নির্মাতা ডি হোসেনকে চাপ দেন। নির্মাতার এই দাবি মেনে না নেয়ায় বিপাশা তার ছবিতে কাজ করা থেকে বিরত থাকেন।

এতে ছবিটির কাজ যথাসময়ে শুরু করতে না পারায় নির্মাতা আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং বিপাশার কাছে অগ্রিম দেয়া অর্থ ফেরত চেয়েও পাননি।

নির্মাতা ডি হোসেন গত ১ আগস্ট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত ৩ এ বিপাশা কবিরকে অভিযুক্ত একটি সি আর মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৫১৬/১৮।

বিষয়টি নিয়ে বিপাশা কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে বুধবার বিকেলে তিনি বলেন, এম এম ইন্টারন্যাশনালের সঙ্গে আমি দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই। কিন্তু সহশিল্পীর ব্যাপারে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখেননি। আমার সঙ্গে মানানসই এমন কাউকে নেয়ার কথা ছিল। কিন্তু তিনি নায়ক হিসেবে যাকে ঠিক করেন তার সঙ্গে কাজ করতে চাইনি। পরে আমার কাছে নায়কের রেফারেন্স জানতে চাইলে কয়েকজনের নাম বলি। কিন্তু শেষ পর্যন্ত পরিচালকের কথা-বার্তা ভালো না লাগায় কাজটি আর করিনি।

বিপাশা বলেন, আর তার টাকা ফেরত দেয়ার জন্য বেশ কয়েকবার ফোনও দিয়েছি। কিন্তু তার ফোন নম্বর বন্ধ ছিল। মাত্র ২৫ হাজার টাকার জন্য কেউ মামলা করে বলুন। এই মামলাটি আমাকে হয়রানি করার জন্যই করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে জানিয়েছি। আশা করছি সমিতির মাধ্যমেই এর সমাধান হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর