,

চুক্তিভিত্তিক বাস চালানো বন্ধ, বেতন পাবে চালক-হেলপার

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চুক্তিভিত্তিক বাস চালানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এখন থেকে পরিবহন কর্তৃপক্ষকে ড্রাইভার নিয়োগ দিয়ে গাড়ি রাস্তায় নামাতে হবে।

জানালেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

বুধবার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামীকাল থেকে কোনও মালিক চালকের সঙ্গে কন্ট্রাক্টে গাড়ি চালালে তার নিবন্ধন বাতিল করা হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি থাকবে। এ পদ্ধতি বাতিল হওয়ায় এখন থেকে চালক নিয়োগকৃত ড্রাইভার হিসেবে গাড়ি চালাবেন।

এনায়েত উল্লাহ বলেন, রাজধানীতে বাস চলাচলে আবার ‘কাউন্টার সার্ভিস’ চালু করা হবে। কাউন্টারের জায়গা চেয়ে সিটি করপোরেশনে চিঠি পাঠানো হবে। কাল থেকে রাজধানীর সড়কে কোনও ফিটনেসবিহীন বাস চলতে দেয়া হবে না। এজন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। টার্মিনাল থেকে বাস ছেড়ে যাওয়ার আগে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি বলেন, প্রতিটি টার্মিনালে মালিক ও শ্রমিক পক্ষের নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটি বাস ছাড়ার আগের চালকের লাইসেন্স, গাড়ির কাগজপত্র এবং গাড়িটি চলাচলের উপযোগী কিনা তা দেখবে। কোনও ব্যত্যয় থাকলে ওই গাড়ি চলতে দেয়া হবে না। এই কর্মসূচি অব্যাহত থাকবে। রংচটা, লক্কড়ঝক্কড় মার্কা বাস মেরামত করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।

এনায়েত উল্লাহ বলেন, প্রতিটি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে চালকদের নিয়মিত বৈঠক করা হবে।
নতুন সড়ক পরিবহন আইনের খসড়ার প্রতি সমর্থন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খসড়া আইনের প্রতি ঢাকার বাস মালিকদের সমর্থন আছে। তবে কিছু ধারার ব্যাপারে তাদের আপত্তি আছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর