,

ছাত্রলীগকে ‘টেরোরিস্ট’ প্রমাণের চক্রান্ত চলছে : কাদের

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ছাত্রলীগকে ‘টেরোরিস্ট’ (সন্ত্রাসী) হিসেবে প্রমাণ করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশটি আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগকে টেরোরিস্ট হিসেবে কুখ্যাত হিসেবে প্রমাণ করার চক্রান্ত চলছে। বিএনপি ছাত্রলীগের বিরুদ্ধে আন্তজার্তিক মহলেও বিচার দিচ্ছে। জাতিসংঘে বিচার দিয়েছে। যুক্তরাষ্ট্রকে বিচার দিয়েছে। কানাডাকে বিচার দিয়েছে। ইইউ’য়ের কাছেও বিচার দিয়েছে। আমরাও এই সব রাষ্ট্রকে অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছি।’

কাদের আরও বলেন, ‘কিছু আছে যারা ক্ষমতার মৌসুমে দলে প্রবেশ করে। ক্ষমতা গেলে তারা আবার চলে যায়। এসব নবাগত অনুপ্রবেশকারীরা ছাত্রলীগের নামে অপকর্ম করে। ছাত্রলীগের নামে অপরাধ করে কয়েকজন। অপকর্ম করে কয়েকজন। কিন্তু বদনাম হয় গোটা ছাত্রলীগের। আমরা রুলিং পার্টি (শাসক দল) হিসেবে এর দায় এড়াতে পারি না।’

ছাত্রলীগের নতুন কমিটিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী তিন মাস যাচাই-বাছাই করে কমিটি দিয়েছেন। এ কমিটিতে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। দুঃসময়ের যারা ত্যাগী সেইসব কর্মীদের যেন স্থান হয়।’

ছাত্রলীগকে একটি মহল সন্ত্রাসী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের নামে অপপ্রচার করে তাদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। তাদের চরিত্র হননের চেষ্টা করছে। এসব উষ্কানিমূলক ফাঁদে পা দেওয়া যাবে না। তোমাদের সতর্ক থাকতে হবে। ফেসবুকে অ্যাটাক করা হচ্ছে।’

ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর