,

সেই ‘টেস্ট ব্যাটসম্যান’ মুমিনুলের ওয়ানডেতে ১৮২

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিশেষজ্ঞ টেস্ট ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ১৩৩ বলে ১৮২ রানের ইনিংস। একদিনের ক্রিকেটে এটা তার চতুর্থ সেঞ্চুরি। মাত্র ১৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি হলোনা মুমিনুলের। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস খেলার রেকর্ড আছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের।

বুধবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াকু ইনিংস খেলেন জাতীয় দলের টেস্ট ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবে খ্যাত মুমিনুল হক।তাকে ‘টেস্ট ব্যাটসম্যান’ হিসেবে আখ্যায়িত করে হাথুরুসিং দিনের পর দিন সীমিত ওভারের ম্যাচে বসিয়ে রেখে ছিলেন, গত ৬ বছরে জাতীয় দলের হয়ে মাত্র ২৬টি ওয়ানডে ম্যাচ খেলা মুমিনুল আইরিশদের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলে নিজের সামর্থের জানান দেন।

আয়ারল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডেতে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে রানের পাহাড় গড়েছে সফরকারীরা।

আগের দুই ম্যাচে ভালো করতে না পারলেও বুধবার দারুণ এক সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুমিনুল হক। তবে রানআউট হয়ে মিস করেছেন ৫০ ওভারের ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরির সুযোগ। ডাবলিনের হিলস ক্রিকেট গ্রাউন্ডে ১৩৩ বলে ২৭ চার ও তিন ছক্কায় ১৮২ রান করেন মুমিনুল। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ চার উইকেটে ৩৮৫ রানের পাহাড় গড়ে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ছয় রানের মাথায়। এরপর মুমিনুল ও জাকির হাসান ২১০ রানের ম্যারাথন জুটি গড়েন। জাকির ৯৩ বলে ৭৯ করে আউট হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর