,

ভেঙে যাচ্ছে শাকিব-বুবলী জুটি!

news-image

ঢাকাই ছবির অন্যতম আলোচিত জুটি শাকিব খান ও বুবলী। এরই মধ্যে তারা জুটি বেঁধে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন।
তাদের অভিনীত ছবিগুলো দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। নতুন কয়েকটি ছবিতেও অভিনয়ের কথা শোনা যাচ্ছে তাদের। তবু নাকি শাকিব-বুবলী জুটি ভাঙনের পথে! চলচ্চিত্রপাড়ায় কান পাতলেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

হঠাৎ কেন এই গুঞ্জন? শাকিব-বুবলীর সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। শাকিব খান দেশের পাশাপাশি কলকাতার ছবিতে বেশ ব্যস্ত। অন্যদিকে বুবলী এখন পর্যন্ত শাকিব খান ছাড়া আর কোনও নায়কের বিপরীতে কাজ করেননি। সে কারণে শাকিব যখন কলকাতায় সিনেমায় সময় দেন, ঠিক সেই মুহূর্তে ছবি হাতে থাকার পরেও বুবলীকে বেকার সময় কাটাতে হয়। এসব কারণে এই জুটির দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

এদিকে সম্প্রতি শাহীন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ (সিনেমার নাম পরিবর্তন হতে পারে) ছবির মহরত অনুষ্ঠিত হয়। কিন্তু মহরতের ঠিক পরে গণমাধ্যমে খবর আসে বুবলী ছবিটি করছেন না। আর তখনই শাকিব-বুবলী জুটির ভাঙনের খবর ছড়িয়ে পড়ে।
তবে ছবির পরিচালক শাহীন সুমন আরটিভি অনলাইনকে বলেছিলেন, শাকিব ও বুবলীকে নিয়েই তিনি ছবিটি করতে চান। এ নিয়ে প্রযোজকও তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
এদিকে শাপলা মিডিয়া প্রযোজিত মুক্তিপ্রাপ্ত ‘আমি নেতা হবো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে জুটি হিসেবে দেখা যায় শাকিব-বুবলীকে। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘ক্যাপ্টেন খান’-এও অভিনয় করেছেন শাকিব-বুবলী। তবে হঠাৎ করেই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি ‘শাহেনশাহ’তে শাকিবের সঙ্গে নুসরাত ফারিয়াকে কাস্ট করা হয়েছে। এরপর থেকে পুরনো গুঞ্জন আবারও নতুনভাবে শুরু হয়েছে সত্যিই কী শাকিব-বুবলী জুটি ভেঙে যাচ্ছে!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর