,

বেপরোয়া ট্রেলারে একদম কাঁপিয়ে দিলেন রোশান! (ভিডিও)

news-image

ঢাকাই ছবিতে যে’কজন তরুণ অভিনেতাকে নিয়ে স্বপ্ন দেখেন নির্মাতা-প্রযোজকরা, তাদের মধ্যে অন্যতম জিয়াউল রোশান। দুই বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন তিনটি ছবিতে। যার মধ্যে একটি কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে। অন্য দুটি হচ্ছে দেশীয় প্রডাকশনে ‘রক্ত ও ‘ধ্যাত্তেরিকি’। মাত্র তিনটি ছবিতেই আকর্ষণীয় লুক আর ভারি কণ্ঠের সংলাপ দিয়ে সহজেই দর্শকমনে একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে নেন তিনি।

রোশানকে সর্বশেষ পর্দায় দেখা যায় গত বছরের বৈশাখে। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে তিনি অভিনয় করেন নবাগতা ফারিনের বিপরীতে। প্রায় দেড় বছর পর আবারো পর্দায় আসছে রোশানের ছবি। নাম ‘বেপরোয়া’। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ছবিটি।

মুক্তি উপলক্ষে এরইমধ্যে জোর প্রচারণা চালাচ্ছে ‘বেপরোয়া’ টিম। এর অংশ হিসেবে বুধবার (৮ আগস্ট) প্রকাশ হয়েছে ছবিটির টিজার। ১ মিনিট ২৮ সেকেন্ডের এই টিজারে রীতিমত চমকে দিয়েছেন রোশান। মারকাট অ্যাকশনে ইঙ্গিত দিলেন ভিন্ন স্বাদের কিছুর।টিজারে দেখা যায়, রোশান একজন পুলিশ কর্মকর্তা। যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না কখনো। সমাজ ও দেশের শত্রুদের শক্ত হাতে দমন করেন তিনি। আর রোশানের এমন মারকাট চরিত্রকেই পছন্দ করে ফেলেন নায়িকা ববি।

‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। এতে রোশান ও ববি ছাড়া আরো অভিনয় করেছেন কাজী হায়াত, তারিক আনাম খান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
দেখুন ‘বেপরোয়া’ ছবির টিজার:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর