,

গার্দিওয়ালাকে ‘টোপ’ দিয়েছিল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বসেরা ফুটবলার মেসি থাকার পরও দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিতে হয় আলবেসেলেস্তেদের। এরপরই আর্জেন্টিনার কোচ হিসেবে পেপ গার্দিওয়ালার নাম বাতাসে ভাসে। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া নিশ্চিত করলেন, ম্যানসিটি কোচকে প্রস্তাব দিয়েছিলেন তারা।

বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখে কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন পেপ গার্দিওয়ালা। বার্সায় তার সময়ে উত্থান ঘটে দুর্দান্ত মেসির। এরপর ইংলিশ লিগের দল ম্যানসিটিতেও সাফল্য পেতে শুরু করেন স্প্যানিশ এই কোচ। মেসি এবং আগুয়েরো তার অধীনে ভিন্ন দুই ক্লাবে দারুণ সাফল্য পেয়েছেন। পেপের ফুটবল দর্শনের সঙ্গে আর্জেন্টিনার খেলার ধরনেও অনেক মিল আছে।

আর এ কারণেই প্রস্তাব দেওয়া হয় সাবেক বার্সেলোনা কোচকে। পেপ গার্দিওয়ালাকে আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাবের ব্যাপারে এএফএ সভাপতি তাপিয়া বলেন, ‘আমরা গার্দিওয়ালাকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তাকে দলের কোচ হিসেবে পাওয়া খুবই কঠিন। তার জন্য ম্যানিব্যাগটা ভারি হওয়া চায়।’

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পেপ গার্দিওয়ালাকে বছরে ১২ মিলিয়ান ডলার বেতন দেওয়ার প্রস্তাব করেছিল এএফএ। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তির শর্তে এই অর্থের প্রস্তাব করে তারা। তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি এটাকে অবাস্তব প্রস্তাব বলে উল্লেখ করে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও নিশ্চিত করেছেন, গার্দিওয়ালার সঙ্গে আলাপ করেন তারা। কিন্তু পরে তারা বুঝতে পারেন তার দাবি পূরণ করা আর্জেন্টিনার পক্ষে অসম্ভব।

তাপিয়া বলেন, ‘তাকে দলের কোচ হিসেবে নিয়োগ দিতে গেলে আমাদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বন্ধক রাখতে হবে। হয়তো তাতেও হবে না। আমরা জানতাম গার্দিওয়ালাকে পাওয়া অনেক খরচার ব্যাপার। তিনি এতো বেশি খরুচে তা আমাদের ধারণার বাইরে ছিল।’

আর্জেন্টিনার কোচ নিয়োগের ব্যাপারে শুধুমাত্র পেপের সঙ্গে আলাপ করা হয়েছে বলেও জানান এএফএ সভাপতি। তবে তারা আর্জেন্টিনার অন্যতম সেরা দুই কোচ ডিয়াগো সিমিওনে এবং পচেত্তিনোর সঙ্গে আলাপ করবেন বলেও জানান। সিমিওনে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ আছেন। আর পচেত্তিনো আছেন টটেনহ্যামে। ক্লাবের সঙ্গে তাদেরও লম্বা সময়ের চুক্তি আছে। তাই কোচ হিসেবে তাদেরকে পেতেও বেশ কাটখড় পোড়াতে হবে আর্জেন্টিনার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর