,

তোপের মুখে ‘বিরুশকা’

news-image

স্পোর্টস ডেস্ক: বার্মিংহামে সুবিধাজনক অবস্থানে থেকেও প্রথম টেস্টে হেরেছে ভারত। কোহলি একা লড়েছেন, কিন্তু সতীর্থরা আসা যাওয়ার মিছিলে থাকায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। হারের পর এবার টিম কোহলি জড়ালেন নয়া বিতর্কে।গতকাল মঙ্গলবার রাতে লন্ডনে ভারতীয় হাই কমিশন টিম ইন্ডিয়ার সম্মানে ডিনারের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন কোচ-স্টাফসহ দলের সকল সদস্য। তবে বিতর্ক ছবি তোলা নিয়ে।

ডিনার শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের অফিসিয়াল টুইটারে গত রাতের কিছু ছবি পোস্ট করেন। এ ছবিতে বিরাট কোহলির পাশে বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মাকেও দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা হয়, লন্ডনের ভারতীয় হাইকমিশনে দলের সদস্যরা।ভারতীয় দলের অফিসিয়াল ছবিতে আনুশকাকে মেনে নিতে পারেননি ভারতীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করেন কোহলি আনুশকার।

আলি এমজি নামে একজন লিখেছেন, ‘সহ-অধিনায়ক শেষের সারিতে আর ইন্ডিয়ান ক্রিকেটের ফার্স্টলেডি সামনের সারীতে। এরাই কিছুদিন আগে অনলাইনে লেকচার দিয়েছিল।’নিশান্ত নামে একজন সমালোচনা করেন বোর্ডের ভূমিকা নিয়ে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কেন ভারতীয় বোর্ড অফিসিয়াল ট্যুরে স্ত্রীদের অ্যালাউ করে? আপনারাই ঠিক করুন এরা কী খেলতে আসছেন নাকি হানিমুনে।’

বেশিরভাগ মানুষ বিষয়টিকে সহজভাবে না নিলেও কোহলি-আনুশকার পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। অভিষেক নামে একজন লিখেন, ‘ক্রিকেটের বাইরেও তাদের জীবন আছে এটা আমাদের বুঝতে হবে।’বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর আনুশকার দিকে ফ্লাইং কিস দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন কোহলি। এর রেশ না কাটতেই আবার বিদ্ধ হলেন সমালোচনার তীরে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর