,

দিন হিসেবে বেতন পাবেন ঢাকার বাস চালকরা, চুক্তিতে নয়

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় বৃহস্পতিবার থেকে চালকরা চুক্তিভিত্তিক কোনও বাস চালাতে পারবেন না; দিন হিসেবে বাস চালানোর জন্য মালিকদের কাছ থেকে বেতন পাবেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বুধবার বিকেলে মতিঝিলে পরিবহন ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, এতদিন ধরে ঢাকায় বাস চালকরা চুক্তিভিত্তিক বাস চালানোর জন্য নানা সমস্যা হয়েছে। বৃহস্পতিবার থেকে তারা চুক্তিভিত্তিক কোনও বাস চালাতে পারবেন না; দিন হিসেবে বাস চালানোর জন্য মালিকদের কাছ থেকে বেতন পাবেন চালকরা।

এনায়েত উল্লাহ বলেন, এই নির্দেশনা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা- তা দেখার জন্য সমিতির নেতারা রাস্তায় থাকবেন। লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় যাতে নামতে না পারে সেটি পরীক্ষার জন্য টার্মিনালে মালিক-শ্রমিকের প্রতিনিধির টিম থাকবে। সকাল বেলা গাড়ি বের হবার সময় পরীক্ষা করা হবে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি কিনা।

তিনি বলেন, মালিক পরিবহন সমিতি আট বছর ধরে সড়ক পরিবহন আইনের বিরোধিতা করেছে। এখন এটি পাস হয়েছে। এই আইনের আমাদের পূর্ণ সমর্থন আছে , তবে আইনের কিছু কিছু দিক খুব বেশি কঠোর। এগুলা কমানেরা জন্য সুপারিশ জানাব।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ